ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

আগামী বছর হজের খরচ আরো কমানোর চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

আগামী বছর হজের খরচ আরো কমানোর চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

আগামী বছর থেকে হজের খরচ আরো কমানোর এবং হজযাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের আগেই এবারের হজের অধিকাংশ ব্যবস্থাপনা সম্পন্ন হয়ে গিয়েছিল, যার ফলে এবার বড় ধরনের পরিবর্তন আনার সুযোগ সীমিত ছিল। তবুও স্বল্প সময়ের মধ্যে বর্তমান সরকার হজের খরচ প্রায় ১২ হাজার টাকার মতো কমাতে সক্ষম হয়েছে।

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহর ঘরে গিয়ে দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করবেন। তিনি হজযাত্রীদের সুস্বাস্থ্য ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং সৌদি রাষ্ট্রদূতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

এসএফ