ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ৫ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা, ভগ্নিপতি ও দুই ভাগ্নে আটক

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা, ভগ্নিপতি ও দুই ভাগ্নে আটক

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গতকাল (২২ এপ্রিল) মঙ্গলবার রাতে নিয়ামতপুর থানায় মামলাটি দায়ের করেন নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন নিহতের ভগ্নিপতি শহিদুল ইসলাম এবং তার দুই ছেলে (নিহতের ভাগ্নে) সবুজ ও শাহিন। এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা অন্য কারো সম্পৃক্ততা আছে কিনা, তা আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, হত্যাকাণ্ডের খবর ও দায় স্বীকারের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় এলাকাবাসী এই ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড দাবি করেছেন।

—এজেড