চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকা হতে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকার ১৫ টি ডাকাতি মামলা, অস্ত্র, দস্যুতা, হত্যা ও অন্যান্য মামলার আসামি মোহাম্মদ আবুল কাশেম প্রকাশ নলা কাসেমকে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ৯.৪৫টায় এই অভিযান পরিচালনা করেন অফিসার ইনচার্জ মহিনুল ইসলামের সরাসরি নেতৃত্বে সীতাকুণ্ড মডেল থানার একটি চৌকস টিম।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, জননিরাপত্তা নিশ্চিত কল্পে ও সীতাকুণ্ডকে অপরাধমুক্ত করতে আমরা প্রতিনিয়ত সাফল্যের সহিত বিভিন্ন অভিযান পরিচালনা করছি। আমাদের এই অভিযান নিয়মিত পরিচালিত হবে।
—এজেড