ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি

ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি

দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকগুলোর অফিস এবং লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) এসব তথ্য জানিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এই সময়সূচি অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে।

নতুন সময়সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকিং লেনদেনের সময় সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। আর অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।

এর আগে গত ২ এপ্রিল দেশের সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে দেশের কোনও শপিংমল সন্ধ্যা ৬টার পর খোলা রাখা যাবে না। এছাড়া, বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানেও আলোকসজ্জার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।