ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২ | ২০ শাওয়াল ১৪৪৭

৭ মিনিটেই গণতন্ত্র হত্যা করে বাকশাল হয়েছিল: সংসদে শফিকুর রহমান

  ৭ মিনিটেই গণতন্ত্র হত্যা করে বাকশাল হয়েছিল: সংসদে শফিকুর রহমান

১৯৭৫ সালে মাত্র সাত মিনিট আলোচনার মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল গঠন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) জাতীয় সংসদে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, ২০২৬’-এর ওপর আলোচনাকালে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে এবং আজকের সংসদ সেই গণতান্ত্রিক ধারাবাহিকতারই সুফল। মুক্তিযুদ্ধ ও তৎকালীন প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, ৭১ সালে কার কী ভূমিকা ছিল তা আল্লাহ ভালো জানেন, আমরা সবাই আংশিক সাক্ষী। তিনি আরো জানান, ১৯৭৯ সাল থেকে জামায়াতে ইসলামী ভালোবাসা ও ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্য নিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে।

আলোচনাধীন বিলটি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাসের বিষয়টি তাঁরা সংসদের সম্মিলিত বিবেচনার ওপরই ছেড়ে দিচ্ছেন। এদিন বিরোধী দলের আপত্তির মুখেই জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিলসহ মোট ৯টি বিল পাস হয়েছে।

এসএফ