ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ | ৮ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

ইসহাককে আহবায়ক করে এনসিপির ঢাকা দক্ষিণের কমিটি গঠন

ইসহাককে আহবায়ক করে এনসিপির ঢাকা দক্ষিণের কমিটি গঠন

যুবদল ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে আবহায়ক ও ইঞ্জিনিয়ার এস.এম. শাহরিয়ারকে সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করেছে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি রোববার (২৬ এপ্রিল) বিকালে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি ও মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া এই কমিটি অনুমোদন করেন।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে এনসিপিতে যোগ দেন যুবদলের বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন তিনি। আর এই নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আহ্বায়ক ইসহাক সরকার। সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আহমেদ আদেল। যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়রা নুর, মাওলানা মো. সানাউল্লাহ খান, মোঃ সাদ্দাম হোসেন, তালহা মহসিন, আবদুল কাদের, দ্বীন ইসলাম মিন্টু, রিয়াজ আকন, মোঃ হাসানুল ইসলাম (রায়হান), মাইয়িদা ইকবাল, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ মাসুম বিল্লাহ, আমিনুল ইসলাম, শরীফ রাজা, আবুল হাসনাত হোসনাইন, মোঃ মোখলেসুর রহমান রনি, নাজির আহমেদ নাদিম, মাহমুদ হক ও অ্যাডভোকেট ওয়ালিউল্লাহ।

সদস্যসচিব ইঞ্জিনিয়ার এস.এম. শাহরিয়ার। সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসাদ বিন রনি। যুগ্ম সদস্যসচিব মাহবুব-ই-খোদা, মোঃ আসিফ উদ্দিন সম্রাট, আল-আমীন টুটুল,মোঃ মেজবাহ ইউ আহমেদ, মিরাসাত হোসেন হিমেল,সিফাত মিম, সালমা আক্তার, সাথী আক্তার, সাদিল আহমেদ,মেহেদী হাসান মুন্না, মঈন উদ্দীন মুন্সী কোয়েল, মাহমুদুল হক জালিস, রাফিদ আল বুখারী, ইথার ফারিয়েল হামিদ, সাইয়েদা আনিকা নারগিস, মোসা. ফারজানা আহমেদ, শহিদুল ইসলাম, জিকরুল হাসান, মাহমুদ হাসান মনির শেখ মজনু ও আবু হানিফ।

সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সালাউদ্দিন জামিল সৌরভ, সাদেকুল ইসলাম, এম.এ. ওয়াদুদ চৌধুরী। সহ-সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন, মেহেদী হাসান, মোহাম্মদ আবু মুসলিম বিন হাই, হাসান মাহমুদ,সামছুল আলম মুন্সী, হাসান মাহমুদ সুমন, জুবায়ের আহমেদ নিলয়,মোঃ ইনজামুল হক, গোকুল চন্দ্র,মোহাম্মদ মোবাশ্বের হোসেন,মোঃ সাব্বির হোসেন, মাহাবুবুর রহমান, রাফিয়া, মোঃ আনিসুর রহমান, আবদুল্লাহ আল ফয়সাল, মোঃ সাফাত হোসেন, হাফেজ মাওলানা নাজির হোসাইন, শেখ আবির হোসেন।

—এজেড