শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী মাসুদুর রহমান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন।
দাঁড়িপাল্লার প্রার্থী মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টদের বের করে দেওয়া, প্রভাব বিস্তার করে জুড় করে সিল মারা এবং এর প্রতিবাদ করায় অনেক কর্মীকে মারধরের অভিযোগ করেন। একটি সরকারি দলের অধিনে নিরেপেক্ষ সুষ্ঠু ভোট সম্ভব না বলে অভিযোগ করেন।
শেরপুর নির্বাচন ও রিটানিং কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নির্বাচন চলাকালীন কোন প্রার্থীর পক্ষে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। দুপুর ৩টায় ভোটের শেষ বেলায় ভোট বর্জন করাটা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নে ফেলার নামান্তর বলে মনে করছি।’
উল্লেখ্য, এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মো. মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসএফ