ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানোর ব্যবস্থা নেওয়া হবে: রেল প্রতিমন্ত্রী

 শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানোর ব্যবস্থা নেওয়া হবে: রেল প্রতিমন্ত্রী

ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদ শরিফ ওসমান হাদির জীবনের বিনিময়ে পাওয়া দেশকে আমরা নতুনভাবে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশ হবে প্রকৃত গণতান্ত্রিক। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপযোগী সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে এবং শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে বিষয়েও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচন পরবর্তী সময়ে সব রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে হাবিবুর রশিদ বলেন, ভবিষ্যতে যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক ব্যানার না টানানো হয়, সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেশকে আরও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

এসএফ