ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩ | ২৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

বায়ু, পানি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে: আব্দুল আউয়াল মিন্টু

  বায়ু, পানি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে: আব্দুল আউয়াল মিন্টু

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, বায়ু, পানি ও শব্দ দূষণ রোধে অবৈধ দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে কুষ্টিয়া-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আফজাল হোসেনের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, পানি দূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য নির্গমনকারী শিল্প প্রতিষ্ঠানগুলোতে ইটিপি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বায়ু দূষণ রোধে বিশেষ করে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তথ্য অনুযায়ী, নভেম্বর ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত ১১টি অবৈধ ইটভাটা মোবাইল কোর্টের মাধ্যমে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে এবং একটি ইটভাটা থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরো উল্লেখ করেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৫টি মামলা দায়ের এবং ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৩২টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত লিফলেট বিতরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে মন্ত্রী সংসদকে জানান।

এসএফ