ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ৩ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

বাণিজ্যমন্ত্রী

গুটি কয়েক ব্যক্তির হাতে ১৮ কোটি মানুষকে জিম্মি হতে দেবে না সরকার

গুটি কয়েক ব্যক্তির হাতে ১৮ কোটি মানুষকে জিম্মি হতে দেবে না সরকার

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। গুটি কয়েক ব্যক্তির হাতে ১৮ কোটি মানুষকে জিম্মি হতে দেবে না সরকার।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, কিছু পণ্যের আমদানি ও সরবরাহে বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন হওয়ায় সব ব্যবসায়ীর পক্ষে এতে সম্পৃক্ত হওয়া সম্ভব হয় না। ফলে সীমিত সংখ্যক বড় ব্যবসায়ীর প্রাধান্য তৈরি হয়। তবে এই বাস্তবতাকে কাজে লাগিয়ে কেউ বাজারে অস্থিরতা সৃষ্টি করলে সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে। নিত্যপণ্যের আমদানিকারকদের সঙ্গে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং বাজার পরিস্থিতি নিয়মিত মনিটরিং করা হচ্ছে। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

—এজেড