ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯ মাঘ ১৪৩২ | ১২ শা‘বান ১৪৪৭

শিরোনাম

পরিবশে রক্ষায় জনসচেতনতা কর্মসূচি রাইট টক বাংলাদেশের

পরিবশে রক্ষায় জনসচেতনতা কর্মসূচি রাইট টক বাংলাদেশের

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক:‘আমার এলাকা আমার অহংকার, পরিষ্কার-পরিচ্ছন্নতা হোক আমার অঙ্গিকার’ এমন প্রতিপাদ্য সামনে রেখে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ-এর উদ্যোগে রাজধানীর ড্রেনে ও সড়কে ময়লা আর্বজনা, বোতল, পলিথিন না ফেলার বিষয়ে বিভিন্ন এলাকায় জনসচেতনতা কর্সমসূচি পালন করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) রাজধানীর নাজিমউদ্দীন রোড থেকে শুরু করে চকবাজার ও পুরান ঢাকার প্রতিটা অলিগলিতে এই কর্মসূচি পালন করেন রাইট টক বাংলাদেশ। 

রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ এসময় বলেন, ড্রেনে বোতল, পলিথিন ও কাগজপত্র ফেলার ফলে বৃষ্টি হলে শহরের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ধরনের কাজ আর যাতে কেউ না করে সেসব বিষয়ে সকল শ্রেণির পেশার মানুষের মাঝে সচেতনতা তৈরি করা হয়। 

এসময় আরো উপস্থিত ছিলেন, রাইট টক বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার শামীম, ইঞ্জিনিয়ার রোহিত রওশন, সোহাগ আলী, সাদী আব্দুল্লাহ, বেলায়েত শাস্ত্রী, মেহেদী হাসান।