ভারতের সংগীত জগতের ধ্রুবতারা, কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ এপ্রিল) হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসজনিত গুরুতর জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ রোববার দুপুরে তাঁর ছেলে আনন্দ ভোসলে মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। দীর্ঘ কয়েক দশক ধরে সহস্রাধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া এই গুণী শিল্পীর শেষকৃত্য আগামীকাল সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। তাঁর প্রয়াণে ভারতসহ বিশ্বের সংগীত মহলে শোকের ছায়া নেমে এসেছে।
এসএফ