ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯ মাঘ ১৪৩২ | ১২ শা‘বান ১৪৪৭

শিরোনাম

খালেদা জিয়াকে নিয়ে অশালীন মন্তব্য : ইমাম গ্রেপ্তার

খালেদা জিয়াকে নিয়ে অশালীন মন্তব্য : ইমাম গ্রেপ্তার

গ্লোবাল টিভি ছবি

মোঃ শাহীন আলম, আশুলিয়া, (ঢাকা): বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করার দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানার পুলিশ। 

মঙ্গলাবার (৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আশুলিয়া থানা থেকে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়। সোমবার দিবাগত রাতে বরিশালের উজিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মো. এবাদুল ইসলাম (৩১) বরিশাল জেলার উজিরপুরের আব্দুল হক হাওলাদারের ছেলে। তিনি সাভার উপজেলার আশুলিয়ায় একটি মসজিদের ঈমাম হিসেবে কাজ করেন।

আশুলিয়া থানার পুলিশ জানায়, গত শনিবার ফেসবুকের একটি পেইজে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথ করণীয় বিষয়ে প্রকাশিত সংবাদের কমেন্টস বক্সে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে মো. এবাদুল ইসলামের বিরুদ্ধে। শনিবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আতাউর রাহিম  ফেসবুক ব্যবহারের সময় এটি দেখেন। পরে তিনি এ ঘটনায় আশুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।   

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।