জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে, গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে। গণভোটে জনগণের রায়কে বিএনপি সরকার গঠনের পর উপেক্ষা করেছে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এ জাতির ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভের কোনো রাস্তা অবশিষ্ট নেই। গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে বিক্ষোভ তিনি এ দাবি জানান। ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান প্রমুখ।
শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের ফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানি গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে হামলা ও অনিয়মে জড়িতদের এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। গতকালের নির্বাচন আবারও প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করে গোলাম পরওয়ার বলেন, আমরা এই নির্বাচন বর্জন করছি। আমরা চাই, নতুন করে আবার এই দুই আসনে নির্বাচন দেওয়া হোক। আবার প্রমাণ করল দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। বিএনপি আমলে আওয়ামী লীগ আমলের থেকেও খারাপ নির্বাচন হয়েছে।
—এজেড