ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ৩ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বিএনপি। আজ সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মনোনীতদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে গত দুই দিনে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে। দেশের ১০টি সাংগঠনিক বিভাগের প্রার্থীরা এই সাক্ষাৎকারে অংশ নেন এবং বিগত আন্দোলন-সংগ্রামে তাঁদের ভূমিকা ও ত্যাগের কথা তুলে ধরেন। প্রার্থীরা দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।

গত শনিবার (১৮ এপ্রিল) সাক্ষাৎকারের শেষ দিনে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৫ শতাধিক প্রার্থীর সাক্ষাৎকার নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ।

মনোনীত ৩৬ জনের তালিকা: ১. সেলিমা রহমান ২. শিরিন সুলতানা ৩. রাশেদা বেগম হিরা ৪. রেহানা আক্তার রানু ৫. নেওয়াজ হালিমা আর্লি ৬. মোছাম্মত ফরিদা ইয়াসমিন ৭. বিলকিস ইসলাম ৮. শাকিলা ফারজানা ৯. হেলেন জেরিন খান ১০. নিলুফার চৌধুরী মনি ১১. নিপুণ রায় চৌধুরী ১২. জেবা আমিন খান ১৩. মাহমুদা হাবিবা ১৪. সাবিরা সুলতানা ১৫. সানসিলা জেবরিন ১৬. সানজিদা ইসলাম তুলি ১৭. সুলতানা আহমেদ ১৮. ফাহমিদা হক ১৯. আন্না মিঞ্জ ২০. সুবর্ণা শিকদার ২১. শামীম আরা বেগম স্বপ্না ২২. শাম্মী আক্তার ২৩. ফেরদৌসী আহমেদ ২৪. বিথীকা বিনতে হুসাইন ২৫. সুরাইয়া জেরিন ২৬. মানছুরা আক্তার ২৭. জহরত আদিব চৌধুরী ২৮. মমতাজ আলম ২৯. ফাহিমা নাসরিন ৩০. আরিফা সুলতানা ৩১. সানজিদা ইয়াসমিন ৩২. শওকত আর আক্তার ৩৩. মাধবী মারমা ৩৪. সেলিনা সুলতানা ৩৫. রেজেকা সুলতানা

এসএফ