ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে: জামায়াত আমির

 সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে: জামায়াত আমির

জাতীয় সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলে ‘গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য’ আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া আবার দেখা যাচ্ছে। তবে জুলাই বিপ্লবের চেতনার বিপরীতে অবস্থান নিয়ে বর্তমান সরকার পার পাবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে যে আন্দোলন শুরু হয়েছে, তা সফল না হওয়া পর্যন্ত থামবে না; বরং অচিরেই এই আন্দোলন আরও বৃহৎ রূপ লাভ করবে।

সেমিনারে দেশের আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে দেশে চলমান জ্বালানি সংকট এবং হামের সংক্রমণ মোকাবিলায় সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন তাঁরা।

এসএফ