ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

ডিএমপি

ঢাকার রাস্তা-ফুটপাত থেকে নির্মাণ সামগ্রী অপসারণ না করলে ব্যবস্থা

ঢাকার রাস্তা-ফুটপাত থেকে নির্মাণ সামগ্রী অপসারণ না করলে ব্যবস্থা

রাস্তা অথবা ফুটপাতে রাখা সরকারি-বেসরকারি নির্মাণ সামগ্রী অপসারণে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলি-ডিএমপি। শীঘ্রই ঢাকা মহানগরীতে রাস্তা অথবা ফুটপাতর রাখা নির্মাণ সামগ্রী অপসারণে ট্রাফিক বিভাগ কর্তৃক বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সরকারি/বেসরকারি ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণ কাজে ব্যবহৃত বিবিধ নির্মাণ সামগ্রী ও অন্যান্য মালামাল যত্রতত্র ভাবে রাস্তা/ফুটপাতে রাখছেন। এর ফলে একদিকে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে, অপরদিকে পথচারীগণের চলাচলের অসুবিধা হচ্ছে। এটি ডিএমপি অধ্যাদেশ ১৯৭৬ এর ৬৭/৬৮/৭২/১০২ ধারা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৩৭/৮২ ধারার সুষ্পষ্ট লঙ্ঘন।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শীঘ্রই ঢাকা মহানগরীতে এই কার্যক্রমের বিরুদ্ধে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হবে। নগরবাসীকে উল্লিখিত আইন যথাযথভাবে প্রতিপালনপূর্বক রাস্তা/ফুটপাতে নির্মাণ সামগ্রীসহ অন্যান্য মালামাল দ্রুত অপসারণের জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সুশৃঙ্খল মহানগরী গড়তে ডিএমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

—এজেড