ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ নেতাকে রগ কেটে হত্যা

শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে  আ.লীগ নেতাকে রগ কেটে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ শামীম নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখিল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মোহাম্মদ শামীম (৩৫) সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার মৃত আবুল মনসুরের ছেলে। তিনি মুরাদপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শামীম তাঁর শ্বশুরবাড়ি মধ্যম ভাটেরখীল গ্রামে বেড়াতে যান। রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা তাঁকে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে এবং পায়ের রগ কেটে হত্যার পর লাশ বেড়িবাঁধ সংলগ্ন তালতলা এলাকায় ফেলে রেখে যায়। খবর পেয়ে রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবায় ফোন পেয়ে রাত ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএফ