ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯ মাঘ ১৪৩২ | ১২ শা‘বান ১৪৪৭

শিরোনাম

জামালপুরের ৫ আসনে কে কত ভোট পেলেন

জামালপুরের ৫ আসনে কে কত ভোট পেলেন

ছবি: গ্লোবাল টিভি

ফিরোজ শাহ, জামালপুর: জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে চারটি আসনে নৌকা এবং একটি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। 

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) প্রথমবারে মতো নূর মোহাম্মদ (নৌকা) পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম আবু সায়েম (লাঙ্গল) প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট। 

জামালপুর-২ (ইসলামপুর) নৌকার প্রার্থী ফরিদুল হক খান দুলাল (নৌকা) পেয়েছেন ৭০ হাজার ৭৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (কাঁচি) পেয়েছেন ৩০ হাজার ৫৪৮ ভোট। 

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) সপ্তমবারের মতো (নৌকা) প্রতীকে মির্জা আজম পেয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৬৫০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মীর সামছুল আলম লিপটন পেয়েছেন ৭ হাজার ৪৭০ ভোট। 

জামালপুর-৪ (সরিষাবাড়ি) স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) অধ্যক্ষ আব্দুর রশিদ পেয়েছেন ৫০ হাজার ৬৭৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট। 

জামালপুর-৫ (জামালপুর সদর) প্রথমবারের মতো আবুল কালাম আজাদ (নৌকা) ২ লাখ ১৫ হাজার ৮৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু পেয়েছেন ৬৫ হাজার ২৪৯ ভোট। 

জামালপুর জেলা রিটার্নিং অফিসের সূত্রে জানা যায়, জেলার ৫ টি আসনে ১০টি রাজনৈতিক দলের ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬২০ টি এবং কক্ষের সংখ্যা ৩৭৮৩ টি। ভোটার সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৯৬৬ জন।