ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২ | ২০ শাওয়াল ১৪৪৭

বাতিল হলো বিচার বিভাগ সংক্রান্ত তিন অধ্যাদেশ

বাতিল হলো বিচার বিভাগ সংক্রান্ত তিন অধ্যাদেশ

সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা তিনটি অধ্যাদেশ সংসদে বাতিল করা হয়েছে। ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল, ২০২৬’ নামে আলাদা দুটি বিল পাসের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ বাতিল করা হয়।

এর ফলে আপাতত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য আলাদা কোনো আইন থাকছে না এবং সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার আইনগত ভিত্তিও বিলুপ্ত হলো। এর মাধ্যমে বিচারক নিয়োগ ও বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম আবারও আগের কাঠামোয় ফিরে যাচ্ছে। যদিও সংসদের বিরোধী দল বিচার বিভাগের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলে এই অধ্যাদেশ তিনটি বাতিলের তীব্র বিরোধিতা করেছে।

এসএফ