ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২ | ২০ শাওয়াল ১৪৪৭

ঢাকাসহ ১৬ জেলায় সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস

ঢাকাসহ ১৬ জেলায় সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও প্রবল সম্ভাবনা রয়েছে।

ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় উল্লিখিত ১৬ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।