ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

 দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরো ৮ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর নিশ্চিত করেছে যে, মৃতদের মধ্যে ২ জন সরাসরি হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৭২ জন। গত এক মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫ জনে, তবে হামের লক্ষণযুক্ত সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন।

বর্তমানে পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৩ হাজার ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১০ হাজার ৪৯৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হামের সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এসএফ