ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯ মাঘ ১৪৩২ | ১২ শা‘বান ১৪৪৭

শিরোনাম

দোয়ারাবাজারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত দুই শিক্ষক

দোয়ারাবাজারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত দুই শিক্ষক

ছবি: গ্লোবাল টিভি

এনামুল কবির মুন্না, ছাতক দোয়ারাবাজার (সুনামগঞ্জে): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো জ্বালিয়ে কর্মক্ষেত্র থেকে অবসর নেয়া দুই শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিদায়ী শিক্ষকরা হলেন- চকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সিকান্দার আহমদ ও সহকারি শিক্ষক মোঃ আব্দুল খালেক।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে চকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাক্তন ছাত্রদের আয়োজনে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানবীর আশরাফী চৌধুরী। তিনি বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তাদের জন্য জাতি আদর্শ মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে, তাদের প্রতি আমাদের সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে।

চকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও মোফাজ্জল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেননলক্ষীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আমিরুল হক, খলিলুর রহমান, আব্দুল কাদির,চামতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হক,ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জমির উদ্দিন মাসুক,ডা: এ আর খোকন,চকবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালিব হোসেন, চকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগমসহ আরো অনেকে।

পরে সংবর্ধিত অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।