ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

ভোলা সমিতি ঢাকার নতুন কমিটি গঠন

ভোলা সমিতি ঢাকার নতুন কমিটি গঠন

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক:  প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদারকে আহ্বায়ক ও গোলাম মাসুদ খান লাবলুকে সদস্য সচিব করে ভোলা সমিতি ঢাকার ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকাস্থ ভোলাবাসীকে নিয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতভাবে এ কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার। সভায় ঢাকাসহ ভোলার শিল্পপতি, ব্যবসায়ী, পুলিশের অতিরিক্ত ডিআইজি, অ্যাডভোকেট, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।

সভায় আট সদস্যের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি হাফিজ ইব্রাহিম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপি কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম নিরব ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন।