গ্লোবাল টিভি ছবি
ফিরোজ শাহ, জামালপুর : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শন করেছেন।
শুক্রবার মাদারগঞ্জ উপজেলার তারতা পাড়া এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিঃ (বাপেক্স)- এর কূপ খনন কার্যক্রম পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ফজলুল হক, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল)মোঃ সাইদুর রহমান, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ প্রমুখ।
জেলার মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়ায় চলতি বছরের (২৪ জানুয়ারি) গ্যাস কূপটির খনন কাজ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রায় ৬ একর জমির উপর প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৬৮ কোটি টাকা। ২ হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। ১৯৮০ সালের সাইসমিক সার্ভের পর জাপানি সার্ভেসহ দুইটি সার্ভের পর এই খনন কাজ শুরু হয়।