ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩ | ২৮ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

হালদায় অভিযান, ১০ হাজার মিটার ঘের ও ভাসা জাল জব্দ

হালদায় অভিযান, ১০ হাজার মিটার ঘের ও ভাসা জাল জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে এখন চলছে মা মাছের প্রজনন মৌসুম। এই সময় নদীতে মা মাছের আনাগোনা বেড়ে যাওয়ায় নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য শিকারিদের অপতৎপরতা বাড়ে। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় এবার সাঁড়াশি অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর।

১৬ ও ১৭ এপ্রিল নদীর রামদাস, মুন্সীরহাট এলাকা থেকে নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত এলাকায় রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে সাঁড়াশি অভিযানে দশ হাজার মিটার ঘের ও ভাসা জাল জব্দ করা হয়। অভিযানে হালদা নৌ পুলিশের উপপরিদর্শক রমজান আলি ও সঙ্গীয় ফোর্স এবং হালদায় নিয়োজিত পাহারাদাররা সহযোগিতা করেন। পরে হালদা পাড়ে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানের বিষয়ে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, হালদা নদীতে প্রজনন মৌসুমকে সামনে রেখে অবৈধ মৎস্য শিকারিদের তৎপরতা বেড়ে গেছে। হালদা নদী রক্ষার্থে অবৈধভাবে মাছ ধরা বন্ধে মৎস্য অধিদপ্তর সর্বদা সজাগ রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

—এজেড