ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

এবার চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করছে ইরান

 এবার চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করছে ইরান

ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান গোপনে চীনের একটি গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি ও লক্ষ্য নির্ধারণের সক্ষমতা বাড়িয়েছে। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত এই প্রতিবেদনে দাবি করা হয়, এই উন্নত প্রযুক্তির মাধ্যমে ইরান মার্কিন ঘাঁটিগুলোকে নিখুঁতভাবে চিহ্নিত ও পর্যবেক্ষণ করতে পারছে।

প্রতিবেদনে আরো বলা হয়, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে স্যাটেলাইট-সহায়িত এই গোয়েন্দা তথ্য ইরানকে যুক্তরাষ্ট্রের অবস্থান শনাক্ত ও সম্ভাব্য লক্ষ্য নির্ধারণে বাড়তি সুবিধা দিচ্ছে। এর ফলে ইরানের সামরিক সক্ষমতা ও নজরদারি ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ইরানের মধ্যে কূটনৈতিক ও সামরিক সহযোগিতা, বিশেষ করে স্যাটেলাইট প্রযুক্তি বিনিময় বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

এসএফ