ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

যুদ্ধ প্রায় 'শেষের পথে', ইরানের সাথে ফের শান্তি আলোচনা শুরু হতে পারে: ট্রাম্প

 যুদ্ধ প্রায় 'শেষের পথে', ইরানের সাথে ফের শান্তি আলোচনা শুরু হতে পারে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের সাথে চলমান সংঘাতের সমাধান খুব নিকটবর্তী এবং আগামী দুদিনের মধ্যে বড় ধরনের কোনো ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এবিসি নিউজের প্রতিনিধি জোনাথন কার্লের সাথে এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

ট্রাম্প স্পষ্ট করেছেন যে, তিনি ইরানের সাথে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর পক্ষপাতী নন। তবে তিনি একটি কূটনৈতিক সমঝোতা বা চুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ট্রাম্পের ভাষায়, আমি মনে করি আপনারা সামনে দুটি অসাধারণ দিন দেখতে যাচ্ছেন। একটি চুক্তি হওয়া বেশি ভালো, কারণ তাহলে তারা (দেশটি) পুনর্গঠন করতে পারবে।

ইরানের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের এখন সত্যিই একটি ভিন্ন ধাঁচের সরকার রয়েছে। যাই হোক না কেন, আমরা উগ্রপন্থীদের সরিয়ে দিয়েছি। তারা এখন আর নেই।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন যে, এই যুদ্ধ যে কোনো উপায়েই হোক, এখন সমাপ্তির পথে।

এসএফ