ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

ফজলুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পাকিস্তানের যুদ্ধবিরতির মধ্যস্থতা ‘ভণ্ডামি’

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পাকিস্তানের যুদ্ধবিরতির মধ্যস্থতা ‘ভণ্ডামি’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের যুদ্ধবিরতির মধ্যস্থতাকে ভণ্ডামি বলে আখ্যায়িত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম-জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান। এর মাধ্যমে দেশটি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেছেন তিনি। সোমবার (৬ এপ্রিল) রাতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও পাকিস্তানের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পাকিস্তানের বর্তমান শাসকগোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের ‘গোলাম’ উল্লেখ করে ফজলুর রহমান বলেন, ফিলিস্তিনে গণহত্যার পর এখন ইসরায়েলের সহায়তায় যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন চালাচ্ছে। মধ্যপ্রাচ্যসহ গোটা মুসলিম বিশ্বে এ অপশক্তি অশান্তি সৃষ্টি করছে অথচ আমাদের সরকার নির্লজ্জভাবে তাদের তাবেদারি করে যাচ্ছে। যুদ্ধবিরতির আলোচনার নামে তারা একদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে, অন্যদিকে এসব অপতৎপরতার মাধ্যমে দেশের সমস্যার বিষয়ে জনগণকে বোকা বানিয়ে রেখেছে।

সেনাপ্রধান আসিম মুনিরের সমালোচনা করে ফজলুর রহমানবলেন, হরমুজ প্রণালী এখন পুলসিরাতের মতো হয়ে গেছে। একজন হাফেজ যেমন ১০ জনকে পুলসিরাত পার করাতে পারবে তেমনী আমাদের সেনাপ্রধান ১০টি জাহাজ পার করে এনেছেন। এগুলো জাতির সঙ্গে তামাশা। কোনো সভ্য সমাজে এগুলো করতে দেওয়া যায় না। যেখানে ইসরায়েলের পক্ষপাতিত্বের কারণে ট্রাম্প প্রশাসন নিজ দেশেই একা হয়ে পড়েছে সেখানে আমাদের সরকার নির্লজ্জভাবে তাদের খুশি করতে এখনও তাবেদারি করে যাচ্ছে। এ সরকারের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই নেই। সংবাদ সম্মেলনে প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান ও ভারতের সঙ্গে পাকিস্তান সরকারের ‘ভুলনীতি’র ও সমালোচনা করেন তিনি।

—এজেড