ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২ | ২৭ রমজান ১৪৪৭

শিরোনাম

রাওয়ালপিন্ডি টেস্টে সাকিবের রেকর্ড

রাওয়ালপিন্ডি টেস্টে সাকিবের রেকর্ড

ফাইল ছবি

গ্লোবাল ডেস্ক: রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসান ব্যাট হাতে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়েছেন ৩টি উইকেট। এরই মধ্যে রেকর্ড বুকে নাম লেখা হয়ে গেছে সাকিবের।

আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন সাকিব। সব মিলিয়ে ৪৮২ ইনিংসে ৭০৬ উইকেট সাকিবের। যেই রেকর্ড এতদিন ছিল নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও সাকিবের কোচ ড্যানিয়েল ভেটরির। ভেটরির উইকেট সংখ্যা ৭০৫, যে রেকর্ড গড়তে ভেটরিকে বল করতে হয়েছিল ৪৯৮ ইনিংস। সাকিব তার চেয়ে ১৬ ইনিংস কম খেলেই এই কীর্তি নিজের করে নিয়েছেন।

এদিন সাকিবের বোলিংয়ের কাছে পরাস্ত হয়ে ক্যারিয়ারের প্রথম ডাক মেরেছেন শাকিল। আর এই উইকেট দিয়েই ভেটরিকে স্পর্শ করেছিলেন সাকিব। পরে শফিককে ফিরিয়ে টপকে যান ভেটরিকে। গড়েন বাঁহাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট নেয়ার কীর্তি।

বাঁহাতি বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট নেয়ার কীর্তিটা অবশ্য পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের। কিং অব সুইং খ্যাত এই পেসারের উইকেট ৯১৬টি। সাকিব আজ তার সেই রেকর্ডে ভাগ বসালেন।