ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

পানিসম্পদ প্রতিমন্ত্রী

চাষীরা যাতে ডিজেল ও বিদ্যুৎ পায় সে ব্যাপারে সরকার তৎপর আছে

চাষীরা যাতে ডিজেল ও বিদ্যুৎ পায় সে ব্যাপারে সরকার তৎপর আছে

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, চলতি মৌসুমে কৃষকের পাট, ধান, ভুট্টা চাষাবাদের কথা মাথায় রেখে সরকার তাদের নিরবচ্ছিন্নভাবে ডিজেল ও বিদ্যুৎ দেয়ার লক্ষ্যে কাজ করছে। আমাদের চাষীরা যাতে ডিজেল ও বিদ্যুৎ পায় সে ব্যাপারে সরকার তৎপর আছে।

শুক্রবার (৩ এপ্রিল) ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফ, পাউবোর প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, তত্বাবধায়ক প্রকৌশলী সুলতান মাহমুদ, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান প্রমুখ।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক অবস্থা ও চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পৃথিবীর সব দেশেই সংকট চলছে। সব দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত আমাদের সরকার তেলের দাম বৃদ্ধি করেনি। সরকার তেল সরবরাহের চেষ্টা করে যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন কৌশলে সংকট সৃষ্টি করতে চায়। এ বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। স্থানীয় প্রশাসনকে জ্বালালী তেলের বিষয়টি নিয়মিত কঠোরভাবে মনিটরিং করার আহ্বান জানান তিনি। সরকারের সকল কর্মকান্ডে দুর্নীতিতে জিরো টলারেন্স করার কথা উল্লেখ করেন তিনি।

—এজেড