ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

সভাপতি এম.এ আউয়াল ও সাধারণ সম্পাদক ভুঁইয়া সজল

নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নরসিংদী জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করে উপস্থিত সদস্যের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

রোববার (৫ এপ্রিল) সকালে নরসিংদী সদর উপজেলা মোড়স্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু।

কমিটি দায়িত্বশীলরা হলেন- সভাপতি এম.এ আউয়াল (দি নিউ নেশন), সিনিয়র সহ সভাপতি মো: শফিকুল ইসলাম মতি (গ্লোবাল টিভি ও দৈনিক নবচেতনা), সহ সভাপতি মো: রফিকুল ইসলাম (আনন্দ টিভি), আশিকুর রহমান দৈনিক (বাংলাবাজার পত্রিকা), সাধারণ সম্পাদক এ এইচ ভূইয়া সজল (এসএ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো: তৌহিদুর রহমান মিঠুন (মাই টিভি), কোষাধ্যক্ষ মো: মাইনউদ্দিন সরকার (টাইমস অব বাংলাদেশ), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিমা খানম (ডেইলি ট্রাইব্যুনাল), সাংগঠনিক সম্পাদক হৃদয় এস সরকার (চ্যানেল নাইন), দপ্তর সম্পাদক শান্ত বণিক (দৈনিক নরসিংদীর নবকন্ঠ), প্রচার সম্পাদক মো: কবির হোসেন (নরসিংদীর খাস খবর)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- এবিএম আজরাফ টিপু (সাপ্তাহিক আজকের চেতনা), সালমা সুলতানা (দৈনিক বাংলা), মো: আশাদউল্লাহ মনা (দৈনিক সমকাল), নূরে আলম রনি (আরটিভি), মো: আল-আমিন (মাছরাঙ্গা টিভি), মো: খাদেমুল ইসলাম (রূপালী বাংলাদেশ), মো: ফরিদ উজ জামান (দৈনিক ঢাকার ডাক), মো: মাহবুব হোসেন দৈনিক (নিখাঁদ খবর), আফরোজা সুলতানা (বিজয় টিভি) ও সানজিদা আক্তার রুমা (দৈনিক মানবকন্ঠ)।

—এজেড