ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২ | ২০ শাওয়াল ১৪৪৭

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

 সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টা ৫৫ মিনিটে তারা এই ওয়াকআউট করেন। বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ সময় ওয়াকআউটের ঘোষণা দিয়ে জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন থেকে বের হয়ে যান।

ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য যে বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও আজ যে কয়টি গণবিরোধী বিল পাস হয়েছে, তার দায় তারা নিতে চান না। মূলত এই কারণেই তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন।

উল্লেখ্য, এর আগেও দুইবার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। গত ১২ মার্চ জাতীয় সংসদ শুরুর দিন রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদে প্রথমবার এবং পরবর্তীতে ১ এপ্রিল দ্বিতীয়বারের মতো তারা ওয়াকআউট করেছিলেন। আজ ৯ এপ্রিলের এই ঘটনার মধ্য দিয়ে অধিবেশনে মোট তিনবার ওয়াকআউটের ঘটনা ঘটল।

এসএফ