জাতীয় সংসদে 'স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬' পাস হয়েছে। এর ফলে এখন থেকে পৌরসভা নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এই বিল পাসের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বিলুপ্ত হলো।