ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩ | ২৮ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্র নিহত

মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্র নিহত

ছবি: গ্লোবাল টিভি

উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজু  ব্রীজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শরীফুল হক সোহাগ নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত কলেজ ছাত্র চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকার বাসিন্দা ও চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের ছাত্র বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে লাশটি পাঠানো হয়।