ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২ | ২৭ রমজান ১৪৪৭

শিরোনাম

রংপুর পুলিশ লাইন্স স্কুলে ‘চির উন্নত মম শির’

রংপুর পুলিশ লাইন্স স্কুলে ‘চির উন্নত মম শির’

গ্লোবাল টিভি ছবি

আব্দুর রহমান রাসেল, রংপুর ব্যুরো: ২৪-এর গণঅভ্যুত্থানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ,  ছাত্র-জনতার আন্দোলনের প্রাসঙ্গিক হওয়ায় তাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে স্থাপন করা হয়েছে ‘চির উন্নত মম শির’ স্কয়ার। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এর উদ্বোধন করেন কবি নজরুল ইনস্টিটিউটে সাবেক নির্বাহী পরিচালক কবি আব্দুল হাই শিকদার। 

সরেজমিনে দেখা গেছে, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের একাডেমিক বিল্ডিংয়ের উত্তর-পশ্চিম কর্নারে শহীদ মিনারের পাশে স্থাপন করা হয়েছে নান্দনিক ডিজাইনের এই স্কয়ার। মার্বেল পাথর এবং টাইলসে সুশোভিত করা হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মুরাল।  সন্নিবেশ করা হয়েছে টুপি পরিহিত কবি কাজী নজরুলের সেই ছবি।

পাশে লেখা হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বৈষম্যহীন মানবিক এবং গণতান্ত্রিক চেতনার প্রতীক কবিতাটির চার লাইন। যেখানেই লেখা রয়েছে-

 "অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ,
কাণ্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ!
‘হিন্দু না ওরা মুসলিম?’ ওই জিজ্ঞাসে কোন জন?
কাণ্ডারী! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র!"